বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় ৬ কোটি টাকার মাদক ‘কুশ’সহ যুবক আটক

6 দিন আগে | আপডেট: 2 দিন আগে | সারাদেশ
সাতক্ষীরায় ৬ কোটি টাকার মাদক ‘কুশ’সহ যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলায় বিজিবির অভিযানে ১২ কেজি কুশসহ মো. তারিকুজ্জামান নামে এক যুবক আটক হয়েছেন। জব্দকৃত মাদকের বাজারমূল্য ৬ কোটি টাকা।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

সাতক্ষীরা সদর উপজেলায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ছয় কোটি টাকা সমমূল্যের ‘কুশ’ নামক মাদকসহ মো. তারিকুজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মাধবকাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত তারিকুজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ওহিদুজ্জামানের সন্তান।

বিজিবি জানায়, ‘কুশ’ হলো মারিজুয়ানা জাতীয় গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রস্তুতকৃত একটি শক্তিশালী মাদক, যাতে উচ্চমাত্রার টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মেশানো থাকে।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে এই মাদকের চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে মাধবকাটি বাজারে অভিযান চালানো হয়। সেখানে ১২ কেজি কুশসহ তারিকুজ্জামানকে আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এর সঙ্গে জড়িত পাচারকারী চক্রকে শনাক্ত করার কাজ অব্যাহত রয়েছে।

জিজ্ঞাসাবাদে আটক যুবক দাবি করেন, জেলা পরিষদের কাছ থেকে আরাফাত হোসেন নামের এক পরিচিত ব্যক্তি তাকে একটি ব্যাগ ঝাউডাঙ্গায় পৌঁছে দিতে বললে তিনি তা বহন করছিলেন। ব্যাগে মাদক থাকার বিষয়টি তার জানা ছিল না বলে তিনি দাবি করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।