শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর শাস্তির হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

2 বছর আগে | আপডেট: 6 দিন আগে | সাধারণ

Administrator

রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর শাস্তির হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

রমজান মাসে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, কারসাজির মাধ্যমে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

আসন্ন রমজান মাসে বাজারে কোনো পণ্যের ঘাটতি হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অসাধু কোনো চক্র যদি কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেয়া হবে।

২১ জানুয়ারি, রোববার সচিবালয়ে আয়োজিত এক জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, রমজানে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত রয়েছে। তবে কিছু অসাধু গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা চালায়।

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন হলে সরকার কঠোর অবস্থানে যেতে দ্বিধা করবে না। এছাড়া ডলারের সংকট কাটাতে মাল্টি কারেন্সি বা বহুমুখী মুদ্রা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।