রংপুর রাইডার্সের শ্বাসরুদ্ধকর জয়: বরিশালের বিপক্ষে ১ উইকেটে জয়ী
বিপিএলের ৩৮তম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালকে ১ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে নাটকীয় জয়ের মাধ্যমে মাঠ ছাড়ে সাকিবরা।
বিপিএলের ৩৮তম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালকে ১ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে সাকিব-সোহানদের।
ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল মাত্র ২ রান, কিন্তু হাতে ছিল মাত্র ১ উইকেট। দ্বিতীয় বলে শামীম পাটোয়ারি রান নিয়ে নন-স্ট্রাইকে চলে গেলে কিছুটা চাপে পড়ে রংপুর। তবে পরের বলেই হাসান মাহমুদের ব্যাটের কানায় লেগে পাওয়া বাউন্ডারি নিশ্চিত করে রংপুরের জয়।
সোমবার ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন কাইল মেয়ার্স। জবাবে রংপুর ১৯ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।