শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

রংপুর রাইডার্সের দাপুটে জয়, ঢাকা বিধ্বস্ত

2 বছর আগে | আপডেট: 2 দিন আগে | খেলা
রংপুর রাইডার্সের দাপুটে জয়, ঢাকা বিধ্বস্ত

বিপিএলের সিলেট পর্বে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। বাবর আজমের ফিফটি ও মেহেদি হাসানের বোলিং তোপে ঢাকা ১০৪ রানে অলআউট হয়।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বিপিএলের সিলেট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুর প্রথমে ব্যাট করে ১৮৩ রানের সংগ্রহ গড়ে, পরে ঢাকা মাত্র ১০৪ রানে গুটিয়ে গেলে ৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় নুরুল হাসানের দল।

গত ম্যাচে ব্যর্থ হলেও শনিবার বাবর আজম তার চেনা ছন্দে ফিরেছেন। ৪৬ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি। তার সাথে ব্রান্ডন কিং ভালো শুরু করলেও ২০ রানে বিদায় নেন।

রংপুরের ইনিংসে বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন বাবর। এছাড়া শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিং ছিল দেখার মতো। মাত্র ১৫ বলে ৩২ রান করেন তিনি, যেখানে ছিল ৩টি ছক্কা ও ২টি চার। অধিনায়ক নুরুল হাসানের ২৬ রান এবং শামীমের ১৭ রানে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। ঢাকার পক্ষে আরাফাত সানি ৩টি উইকেট শিকার করেন।

১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকার ব্যাটাররা রংপুরের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৩ ওভারে ১০৪ রানেই অলআউট হয় ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অ্যালেক্স রস এবং দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে সাইম আইয়ুবের ব্যাট থেকে। রংপুরের মেহেদি হাসান ৩.৩ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নিয়ে ঢাকার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।