বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ

2 বছর আগে | আপডেট: 5 দিন আগে | খেলা
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচে সেঞ্চুরি করেছেন আরিফুল ইসলাম এবং ৪ উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বড় ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের মূল কারিগর ছিলেন আরিফুল ইসলাম। ১০৩ বলে ৯টি বাউন্ডারিতে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। আরিফুলের সাথে চতুর্থ উইকেটে ১২২ রানের জুটি গড়েন আহরার আমিন, যিনি ৪৪ রান করেন। এছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৫ এবং মোহাম্মদ শিহাব জেমস মাত্র ১৭ বলে ৩১ রান করে স্কোরবোর্ড সচল রাখেন। জেমসের ইনিংসে ছিল দুটি করে বাউন্ডারি ও ছক্কা। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে আরিয়া গ্রাগ তিনটি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ভালো শুরুর আভাস দিলেও মাঝপথে খেই হারিয়ে ফেলে। ওপেনার প্রনব চেট্টিপালায়াম সর্বোচ্চ ৫৭ রান করেন। এক পর্যায়ে ১ উইকেটে ৮৬ রান তোলা দলটি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বাংলাদেশের হয়ে বল হাতে মাহফুজুর রহমান রাব্বি ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ইকবাল, জীবন, রাফি ও আরিফুল একটি করে উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।