যশোর ক্যান্টনমেন্ট কলেজে ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
যশোর ক্যান্টনমেন্ট কলেজে ৩৫তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যশোর ক্যান্টনমেন্ট কলেজে সম্প্রতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩৫তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) যশোর সেনানিবাসে আয়োজিত এই ক্রীড়া উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিযোগিতা চলাকালীন প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এ সময় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত সুধীজন, গণমাধ্যম প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।