রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মাশরাফিদের দাপটে জয় পেল সিলেট স্ট্রাইকার্স

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | খেলা
মাশরাফিদের দাপটে জয় পেল সিলেট স্ট্রাইকার্স

বিপিএলের ২৪তম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বেনি হাওয়েল ও রায়ান বার্লের ব্যাটে ভর করে সহজ জয় পায় মাশরাফি বাহিনী।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বিপিএলের চলতি আসরের ২৪তম ম্যাচে জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজা ও মিঠুনের সিলেট স্ট্রাইকার্স। দুর্দান্ত ঢাকাকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে দলটি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ঢাকা ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়লেও বেনি হাওয়েল ও রায়ান বার্লের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

১২৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই সামিত প্যাটেল, হ্যারি টেক্টর ও জাকির হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে পথ দেখান হাওয়েল ও বার্ল। তাদের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় নিশ্চিত হয়। দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত ৩৩ রানের একটি কার্যকর ইনিংস উপহার দেন।

ঢাকার পক্ষে শরিফুল ইসলাম ৩টি এবং উসমান কাদির ২টি উইকেট শিকার করেন। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করা ঢাকার হয়ে সাইফ হাসান ৪১ ও মোহাম্মদ নাইম ৩৬ রান করেন। এই জয়ে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সিলেট পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে, ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে সপ্তম স্থানে অবস্থান করছে দুর্দান্ত ঢাকা।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।