রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ভারত মাঠে না ফেরায় অনূর্ধ্ব-১৯ নারী সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | খেলা
ভারত মাঠে না ফেরায় অনূর্ধ্ব-১৯ নারী সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ১১-১১ সমতার পর নাটকীয়তায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো বাংলাদেশকে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে দুই দল ১১-১১ সমতায় পৌঁছায়। এমন পরিস্থিতিতে ম্যাচ কমিশনার টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণের সিদ্ধান্ত নেন, যাতে শুরুতে দুই দলই রাজি ছিল। তবে টসের ফলাফলের পর বাংলাদেশ দল সাফের বাইলজ অনুযায়ী আপত্তি জানায় এবং সাডেন ডেথ পদ্ধতিতে খেলা চালিয়ে যাওয়ার দাবি জানায়।

বাংলাদেশের দাবির প্রেক্ষিতে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডি সিলভা ডিলান সাফের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সাডেন ডেথ পুনরায় চালুর সিদ্ধান্ত দিলে ভারত তাতে অস্বীকৃতি জানায়। প্রতিবাদ জানিয়ে ভারতীয় দল মাঠ ত্যাগ করে। রেফারি নিয়ম অনুযায়ী ৩০ মিনিট সময় নির্ধারণ করেছেন। বাইলজের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী, ভারত নির্ধারিত সময়ে মাঠে না ফিরলে বাংলাদেশকেই বিজয়ী ঘোষণা করা হবে। উল্লেখ্য, টাইব্রেকারে ১১-১১ সমতার পর রেফারি ও ম্যাচ কমিশনার শুরুতে বিভ্রান্তিতে ছিলেন, যার ফলে টসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাফের ইতিহাসে এমন ঘটনা বিরল হলেও বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অতীতে এমন দীর্ঘস্থায়ী টাইব্রেকারের নজির রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।