রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ফেডারেশন কাপ: আবাহনীকে হারিয়ে গ্রুপ সেরা মোহামেডান

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | খেলা
ফেডারেশন কাপ: আবাহনীকে হারিয়ে গ্রুপ সেরা মোহামেডান

ফেডারেশন কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ২-১ গোলে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যদিও ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচটিতে ছিল না তেমন কোনো চাপ, তবুও মাঠের লড়াইয়ে ছাড় দিতে নারাজ ছিল দুই দলই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাদা-কালোরা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি মূলত ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই শেষ আটে জায়গা করে নিল মোহামেডান।

ম্যাচের ৩৮ মিনিটে কর্ণেলিয়াসের দুর্দান্ত প্লেসিংয়ে এগিয়ে গিয়েছিল আবাহনী। ওয়াশিংটনের পাস থেকে বল পেয়ে মোহামেডানের রক্ষণভাগকে পরাস্ত করেন তিনি। বিরতির আগেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মোহামেডান, তবে মুজাফররভের শট রুখে দেন গোলরক্ষক পাপ্পু হোসেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৫০ মিনিটে ইমানুয়েল সানডের গোলে সমতা ফেরে। এর চার মিনিট পরই দোসো সিদির হেড থেকে বল জালে জড়ানোর মুহূর্তে ইমানুয়েল পা ছুঁইয়ে ব্যবধান ২-১ করেন। ম্যাচের বাকি সময় আর ঘুরে দাঁড়াতে পারেনি আবাহনী।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা মোহামেডান প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসকে হারানোর পর এবার হারাল আবাহনীকে। দলের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত সাবেক তারকা ইমতিয়াজ সুলতান জনি বলেন, টিম ওয়ার্কের কারণেই এমন সাফল্য পাওয়া সম্ভব হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।