বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পিরোজপুরে ভ্যানচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

2 বছর আগে | আপডেট: 2 দিন আগে | সারাদেশ
পিরোজপুরে ভ্যানচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

পিরোজপুরে ভ্যানচালক মিজানুর শেখ মানিক হত্যা মামলায় তিনজনের সাজা ঘোষণা করেছেন আদালত। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড এবং দুই সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

পিরোজপুরের কাউখালীতে এক অটোভ্যান চালককে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। রায়ে প্রধান অভিযুক্ত সাইদুল ইসলাম মোল্লাকে মৃত্যুদণ্ড এবং অপর দুই সহযোগী সঞ্জয় চন্দ্র দেবনাথ ও পল্টু কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইদুল ইসলাম মোল্লার বাড়ি নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সঞ্জয় ও পল্টুর বাড়ি কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ১৫ জুলাই সাইদুল ইসলাম ভ্যানচালক মিজানুর শেখ মানিককে ভাড়ায় নিয়ে যায়। পথে তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করে তারা। পরে ভ্যানটি বিক্রি করে প্রাপ্ত অর্থ আসামিরা ভাগ করে নেয়। নিহতের মা মঞ্জুয়ারা বেগম তার ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় নাজিরপুর থানায় জিডি করেছিলেন। ঘটনার পরদিন চিরাপাড়া ইউনিয়নের একটি পানের বরজে মরদেহ দেখে চৌকিদার জাকির হোসেন পুলিশকে খবর দেন। এরপর কাউখালী থানার এসআই দীপক কুমার বিশ্বাস বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।