শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দুই কেন্দ্রে মাত্র দুইজন পরীক্ষার্থী, দায়িত্বে ৩৪ জন কর্মী

1 সপ্তাহ আগে | আপডেট: 1 দিন আগে | সারাদেশ
দুই কেন্দ্রে মাত্র দুইজন পরীক্ষার্থী, দায়িত্বে ৩৪ জন কর্মী

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এইচএসসি পরীক্ষার দুই কেন্দ্রে মাত্র দুইজন পরীক্ষার্থীর জন্য ৩৪ জন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এইচএসসি পরীক্ষার ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের পরীক্ষায় অদ্ভুত এক চিত্র দেখা গেছে। উপজেলার দুইটি কেন্দ্রে মাত্র দুইজন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য নিয়োজিত ছিলেন ৩৪ জন দায়িত্বশীল কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৬ আগস্ট)। তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ এবং তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়—এই দুই কেন্দ্রে একজন করে মোট দুইজন পরীক্ষার্থী অংশ নেন। নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে মোট ৩৪ জন কর্মী দায়িত্ব পালন করেন।

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্রে ৭০৫ জন পরীক্ষার্থী নিবন্ধিত থাকলেও এদিন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা পরীক্ষায় উপস্থিত ছিলেন কেবল হাজী মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রাকিব মিয়া। এখানে হল সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ জনের একটি দল দায়িত্ব পালন করেন, যার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য ছিলেন।

একই চিত্র দেখা যায় তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও। সেখানে ময়মনসিংহের ভালুকা থেকে আসা প্রিয় রঞ্জন বর্মন নামের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাকে কেন্দ্র করে সেখানেও ১৭ জন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী নিয়োজিত ছিলেন।

পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, পরীক্ষার্থী সংখ্যা কম হলেও শিক্ষা বোর্ডের কঠোর নির্দেশনা মেনে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করাই ছিল তাদের মূল লক্ষ্য।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।