টেকনাফে ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক
কক্সবাজারের টেকনাফে বালুভর্তি ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হোয়াইক্যং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফে বালু বহনকারী একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী প্রাণ হারিয়েছেন। বুধবার (১২ আগস্ট) শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের হোয়াইক্যং কেরুনতলী বন কার্যালয়ের নিকটবর্তী স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখিয়ার পালংখালীর পশ্চিম ফারিরবিল গ্রামের মৃত ছগির আহমদের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলী এলাকার আবুল কাসেমের সন্তান মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, সকালে রুবেল ও আরমান মোটরসাইকেল যোগে ঘিলাতলী থেকে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরুনতলী বন অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ডাম্পার ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রুবেল মারা যান। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনার পরপরই ঘাতক ট্রাকসহ চালক ও তার সহকারী পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার জানান, সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনাকবলিত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের মালিকানাধীন।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ এবং চালককে খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।