শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ: নিন্দা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

2 বছর আগে | আপডেট: 5 দিন আগে | সাধারণ

Administrator

জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ: নিন্দা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সিলেটের জৈন্তাপুরে হাসপাতালে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি দোষীদের বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মীদের ওপর হামলা, ভাঙচুর এবং সরকারি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (২১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বর্তমানে সরকারি কাজে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের টিম জৈন্তাপুরে পৌঁছে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেয়।

চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।