শনিবার, ১৫ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

1 মাস আগে | আপডেট: 6 দিন আগে | সারাদেশ

Administrator

গোবিন্দগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ বছর বয়সী বাক্-প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় গোবিন্দগঞ্জ…

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ বছর বয়সী বাক্-প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে এই ঘটনাটি ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (কিশোর পাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাক্-প্রতিবন্ধী শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে একই গ্রামের মৃত ঈমান উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন প্রবেশ করে। এ সময় লম্পট হেলাল মেয়েটিকে ১শ' টাকার লোভ দেখিয়ে সেখান থেকে পাশ্ববর্তী সাজু মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় এক নারী টিউবওয়েলে পানি আনতে গেলে ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। তার হৈ-চৈ শুনে ভূক্তভোগী শিশুটির আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে অভিযুক্ত হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করে। পরে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে আটক হেলালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড', সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

এ ঘটনায় ভূক্তভোগী ওই শিশুটির জেঠা বাদী হয়ে লম্পট হেলালের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষল মামলা দায়ের করেছেন।

সাভারে পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, মন্ত্রীর পদত্যাগ দাবি

বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃত হেলালকে বুধবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভূক্তভোগী শিশু ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।