রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কুষ্টিয়ায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম

2 দিন আগে | আপডেট: 1 দিন আগে | সারাদেশ
কুষ্টিয়ায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মা ও নবজাতকরা সুস্থ আছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর গ্রামে এক বিরল ঘটনা ঘটেছে। সিরাজুল ইসলামের স্ত্রী আমান্না খাতুন নিজ বাড়িতে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক সবাই সুস্থ আছেন।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে। ভূমিষ্ঠ হওয়া তিন শিশুর মধ্যে একটি ছেলে ও দুজন মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সিরাজুল ও আমান্না দম্পতির প্রথম সন্তান জন্মের পরেই মারা গিয়েছিল। সেই শোক কাটিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর একসঙ্গে তিন সন্তানকে সুস্থভাবে কাছে পেয়ে পরিবারটিতে এখন খুশির আমেজ।

প্রাকৃতিক নিয়মে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতকদের এক নজর দেখার জন্য উৎসুক মানুষ সিরাজুলের বাড়িতে ভিড় করছেন। মা ও শিশুদের সুস্বাস্থ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।