রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কুমিল্লার বোলিং তোপে ৭২ রানেই গুটিয়ে গেল চট্টগ্রাম

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | খেলা
কুমিল্লার বোলিং তোপে ৭২ রানেই গুটিয়ে গেল চট্টগ্রাম

বিপিএলের ১৮তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলিং তোপে মাত্র ৭২ রানেই অলআউট হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বিপিএলের ১৮তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে মাত্র ৭২ রানেই অলআউট হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৬.৩ ওভার স্থায়ী এই ইনিংসে বন্দরনগরীর দলটি জয়ের জন্য কুমিল্লাকে লক্ষ্য দেয় মাত্র ৭৩ রানের।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ব্যাট করতে নেমে শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চট্টগ্রাম। ৫৮ রান তুলতেই দলটি তাদের প্রথম সাতজন ব্যাটারকে হারায়।

ইনিংসের দ্বিতীয় বলেই তানজিদ হাসান তামিম সাজঘরে ফেরেন। ওপেনার আভিষ্কা ফার্নান্দো ৯ বলে ৭ রান করে বিদায় নেন। দলের হাল ধরার চেষ্টা করেছিলেন টম ব্রুস, কিন্তু অন্য প্রান্ত থেকে আসা নিয়মিত বিরতির উইকেট পতনের মিছিলে তিনিও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। ২০ বলে ২৭ রান করে আউট হন তিনি।

চট্টগ্রামের হয়ে শাহাদাত হাসান দিপু ৯, নাজিবুল্লাহ জাদরান ১১ এবং শুভাগত হোম ৭ রান করেন। সৈকত আলি, জিয়াউর রহমান, আল-আমিন ও বিলাল খান কোনো রান না করেই আউট হন। শেষ পর্যন্ত নাহিদুজ্জামান ২২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

কুমিল্লার পক্ষে তানভীর ইসলাম ৪টি এবং আলিস আল ইসলাম ২টি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজুর রহমান, আমির জামাল ও রায়মোন রাইফার প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।