আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সাভারের আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটি সিগারেট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে জিরাবো ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে ডিইপিজেড ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, সকাল থেকেই কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।