বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

3 সপ্তাহ আগে | আপডেট: 1 ঘন্টা আগে | সারাদেশ

Administrator

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

রবিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, যাতে একজন নিহত এবং ছয়জন আহত হন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন যাত্রী।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছোট কুমিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সাতজনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবককে মৃত ঘোষণা করেন।

jwARI.fetch( $( "#ari-image-jw6a5c86140ef84" ) );

তিনি আরও জানান, আহত বাকি ছয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) সংশ্লিষ্টরা কাজ করছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।