ময়মনসিংহে শীতার্তদের পাশে আক্তারুজ্জামান বাচ্চু
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর উদ্যোগে গফরগাঁও ও পাগলা থানায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কাপড় বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন ইউনিয়নে ঘুরে তিনি স্থানীয়দের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সদস্য আতিকুল ইসলাম বাবুল, পাগলা থানা জাসাস সভাপতি ও বিএনপি নেতা রেজাউল হক সিদ্দিকী খোকন, পাগলা থানা কৃষক দলের প্রাক্তন আহ্বায়ক আসাদুজ্জামান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং বিএনপি নেতা জিয়াউল হক স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণের সময় আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বিএনপি কেবল ক্ষমতার লোভে রাজনীতি করে না, বরং জনগণের কল্যাণে কাজ করাই দলের মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ লুটপাটের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করেছে। তিনি আরও বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি বিপদে-আপদে সবসময় মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।