বরিশালে চাকরির বিধিমালা লঙ্ঘন করায় দুই ভূমি কর্মকর্তাকে অপসারন
Administrator
বরিশাল বিভাগের দুজন ভূমি কর্মকর্তা দুনীতি এবং নিয়ম লঙ্ঘনের জন্য চাকরি থেকে অপসারিত হয়েছেন। একজন অবৈধভাবে জমির রেকর্ড পরিবর্তন করেছেন এবং অপরজন অনুমতিহীন জমি হস্তান্তরে সহায়তা করেছেন।
সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশাল ও বরগুনা সদর উপজেলার একটি ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বাধ্যতামুলক অবসর গ্রহন এবং চাকরি থেকে অপসারন করা হয়েছে। বিভাগীয় মামলার শুনানী শেষে অভিযুক্ত ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করেছেন।
ভূমি অফিসের কর্মকর্তাদের দুনীতি বন্ধ করতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার অফিস সূত্রে জানা গেছে, বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আছমা আক্তার অন্যায়ভাবে উপজেলার মাছরং ও জম্বুদীপ মৌজার এস.এ খতিয়ান রেকর্ড সংশোধন করেন।
উল্লেখতি কাজের ক্ষমতাপ্রাপ্ত অফিসার না হওয়া সত্বেও তিনি এমন অনিমের সাথে যুক্ত ছিলেন। বিষয়টি আছমা আক্তার লিখিতভাবে স্বীকার করায় তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানীতে অভিযোগ প্রমানিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) এর ২০১৮ এর মিধিমালা অনুসারে আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা হয়েছে।
রংপুরে চায়ের প্যাকেটের আড়ালে বিপুল ইয়াবা পাচার, কারবারি গ্রেপ্তার
একইভাবে চাকরি বিধি লঙ্ঘন করায় বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছে। খাস খতিয়ানভুক্ত জমির রশিদ ও দাখিলা প্রদান করে বেহাত করনে সহায়তার করার অপরাধে তার বিরুদ্ধে উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করা হয়।
নিকারের অনুমোদন পেলো ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা
গত রবিবার শুনানী শেষে বিভাগীয় কমিশনার উল্লেখিত দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করলেও বিষয়টি বুধবার দুপুরের পর প্রকাশ্যে আসে।
বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মাঠ মহড়া
এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, বিভাগীয় মামলার পর শুনানী শেষে উল্লেখিত দুই ভূমি অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমন পদক্ষেপে ভবিষ্যতে কর্মকর্তা ও কর্মচারীরা এ ধরনের অনিয়মের সাথে জড়ানো থেকে বিরতো থাকবে বলেও তিনি মনে করছেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।