২০২৪ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণে ডাচ-বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কৌশল নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের দুই দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ও ২৮ জানুয়ারি ডাচ-বাংলা ব্যাংকের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ২৪১টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন এবং বিগত বছরের পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের নতুন কৌশল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারপারসন সাদিয়া রাইয়ান আহমেদ। এছাড়া অনুষ্ঠানে পরিচালক সায়েম আহমেদ, নমিনী পরিচালক আবেদুর রশিদ খান ও স্বতন্ত্র পরিচালক একরামুল হক উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় চেয়ারপারসন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনা পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। তিনি শাখা ব্যবস্থাপকদের আমানত সংগ্রহ এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শাখার মুনাফা বাড়াতে নির্দেশনা দেন তিনি।
গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, গ্রাহকদের দ্রুত ও সন্তোষজনক সেবা নিশ্চিত করাই ব্যাংকের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
পরিচালক সায়েম আহমেদ ব্যাংকিং ডিজিটাইজেশনে ডাচ-বাংলা ব্যাংকের নেতৃত্ব ধরে রাখার আহ্বান জানান। এছাড়া স্বতন্ত্র পরিচালক একরামুল হক ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপকদের নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।