সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নিল কেন্দ্রীয় ব্যাংক
সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এক্সিম ব্যাংক থেকেও প্রশাসক সরিয়ে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি তিনটি ব্যাংক থেকেও প্রশাসক সরানোর প্রক্রিয়া চলছে।
শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এবার সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এই আদেশ কার্যকর হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নেওয়া হয়েছিল। এ নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাভুক্ত পাঁচ ব্যাংকের মধ্যে দুটি ব্যাংক থেকে প্রশাসক তুলে নেওয়া হলো।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকেও আগামী দুই সপ্তাহের মধ্যে প্রশাসক সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রশাসক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বাকি ব্যাংকগুলোতেও দ্রুত একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
উল্লেখ্য, গত ২০ জুলাই অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নিয়ন্ত্রণে এই পাঁচটি ব্যাংক পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই উদ্যোগের অংশ হিসেবে গভর্নর মোস্তাকুর রহমান সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদ সদস্য ও প্রশাসকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।