সেলুনে বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইউনিটে স্বাস্থ্যমন্ত্রী
Administrator
গুলিস্তানে সেলুনে বিস্ফোরণে দগ্ধ ১০ জনকে দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৫ জুলাই) সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ এবং আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানসহ আহতদের স্বজনরা।
গত ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের ওই সেলুনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ১০ জন অগ্নিদগ্ধ হন। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানান, "দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।"
হাসপাতালে দগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি দগ্ধদের চিকিৎসায় সরকারিভাবে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।