শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

লালমনিরহাটে হত্যা ও নাশকতার মামলায় জেলহাজতে বিএনপির ৩ নেতা

2 বছর আগে | আপডেট: 6 দিন আগে | রাজনীতি
লালমনিরহাটে হত্যা ও নাশকতার মামলায় জেলহাজতে বিএনপির ৩ নেতা

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় আত্মসমর্পণকারী বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত এই আদেশ দেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে লালমনিরহাট অতিরিক্ত দায়রা জজ মো. নজরুল ইসলাম তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন- লালমনিরহাট জেলা ছাত্রদল সভাপতি ও সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন, পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার এবং হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাকিম খান।

ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর, যখন লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিএনপি-জামায়াতের হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আহত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তিন দিন পর আওয়ামী লীগ নেতা আনিনুল খান বাদী হয়ে ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন জানিয়েছেন, এজাহারভুক্ত আসামি হিসেবে তারা আদালতে আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা এই রায়ের নিন্দা জানিয়ে বলেন, হাইকোর্টের নির্দেশে তারা এতদিন জামিনে ছিলেন। আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু তাদের কারাগারে পাঠানো হয়েছে, যা দুঃখজনক।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।