শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রমজান মাসে পণ্যের দাম নিয়ে কারসাজি করলে ছাড় নয়: অর্থমন্ত্রী

2 বছর আগে | আপডেট: 34 মিনিট আগে | জাতীয়
রমজান মাসে পণ্যের দাম নিয়ে কারসাজি করলে ছাড় নয়: অর্থমন্ত্রী

রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজারে কারসাজি করলে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত রয়েছে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একইসাথে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো অসাধু চক্র যদি কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।

রোববার (২১ জানুয়ারি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রমজানে ব্যবহার্য পণ্যের বাজারে কোনো ঘাটতি নেই। তবে কিছু স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করে অনৈতিক সুবিধা নেয়ার অপচেষ্টা চালায়।

সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সজাগ রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনবোধে সরকার কঠোর অবস্থানে যেতে দ্বিধা করবে না। এছাড়া তিনি জানান, দেশের চলমান ডলার সংকট উত্তরণে মাল্টি কারেন্সি ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।