মুখরিত আয়োজনে শেষ হলো জলসিঁড়ির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে জলসিঁড়ির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ও নান্দনিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জলসিঁড়ির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার মাধ্যমে চারিত্রিক উৎকর্ষ ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে।
শেখ মো. সরওয়ার হোসেন আরও বলেন, আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর আধুনিক জ্ঞানের অধিকারী হতে হবে। একইসঙ্গে দেশপ্রেমিক ও আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।