বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বর্ণিল আয়োজনে বিএসআইএসসির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪

2 বছর আগে | আপডেট: 4 দিন আগে | জাতীয়
বর্ণিল আয়োজনে বিএসআইএসসির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪-এ শিক্ষার্থীদের পরিবেশনা ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের (বিএসআইএসসি) আয়োজনে গত ২৩ জানুয়ারি, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪। ক্যাম্পাসের নিজস্ব প্রাঙ্গনে আয়োজিত এই মনোমুগ্ধকর অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার এবং কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী মিসেস ফারহানা সারওয়ার এবং ঢাকা সেনানিবাস সিওডির কমান্ড্যান্ট ও পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক খান, এনডিসি, পিএসসি।

এছাড়া অনুষ্ঠানে বিএসআইএসসির অধ্যক্ষ (অব:) ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলাম, পিএইচডি সহ সামরিক ও বেসামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীদের পরিবেশিত নাচ, গান ও নাটিকা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের এমন নান্দনিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উন্নত চারিত্রিক গঠন ও গুণগত শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।