প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার কর্মপরিধি নির্ধারণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ছয় উপদেষ্টার কাজের ক্ষেত্র ও দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভার ছয় উপদেষ্টার কাজের ক্ষেত্র বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নিয়োগ পাওয়া ছয়জন উপদেষ্টার মধ্যে পাঁচজনই বিগত মেয়াদে একই দায়িত্ব পালন করেছেন। নতুন মুখ হিসেবে তালিকায় যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
পুরোনোদের মধ্যে পুনরায় দায়িত্ব পেয়েছেন ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
উপদেষ্টাদের নতুন দায়িত্ব বন্টন নিম্নরূপ:
ড. মসিউর রহমান অর্থনৈতিক উপদেষ্টা, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা এবং ড. গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এছাড়া, সালমান ফজলুর রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ড. কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।