জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার বিচার দাবিতে কাউখালীতে মানববন্ধন
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কাউখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, সরকারি গাড়ি পোড়ানো এবং জরুরি বিভাগসহ সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা। এর প্রতিবাদে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সিলেটের ওই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার সুব্রত কর্মকার, চিকিৎসক তৌফিক হাসান সৌরভ, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মাহবুব হোসাইন, সাগরিকা রায়সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।