চিকেন এবং কাবুলি বুটের পুষ্টিকর সালাদ
Administrator
চিকেন এবং কাবুলি বুটের এই সালাদ সহজ উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করা যায়। স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই খাবারটি পরিবারের সবার জন্য উপযুক্ত।
এই রেসিপিটি আমাদের শেয়ার করেছেন জেবুন্নেসা বেগম।
প্রয়োজনীয় উপাদান
কাবুলি বুট: ২ কাপ
মুরগির বুকের মাংস: ১ টুকরা
সিদ্ধ ডিম (শুধু সাদা অংশ): ২টি
টমেটো (বিচি বাদ দিয়ে টুকরা): আধা কাপ
পেঁয়াজের কুচি: ২ টেবিল চামচ
জলপাই তেল: ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া: ১ চা-চামচ
লেবুর রস: ১ চা-চামচ
লবণ বা গোলাপি লবণ: স্বাদমত
প্রস্তুতির পদ্ধতি
কাবুলি বুটকে প্রথমে পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করুন এবং পানি সম্পূর্ণভাবে ঝরিয়ে ফেলুন। মুরগির মাংস সেদ্ধ করে ছোট টুকরায় কাটুন। সেদ্ধ ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশ টুকরা করে রাখুন। টমেটো থেকে বিচি বের করে ছোট টুকরায় কেটে নিন। এখন জলপাই তেলের সাথে সকল উপাদান একসাথে মিশিয়ে সালাদ তৈরি করুন এবং পরিবেশন করুন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।