ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে প্রকাশিত লেখাটি সংবাদ নয়, বিজ্ঞাপন: পররাষ্ট্রমন্ত্রী
ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে প্রকাশিত লেখাটি সংবাদ নয়, বরং বিজ্ঞাপন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ স্পষ্ট করেছেন যে, ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে সম্প্রতি যে বিবৃতিটি প্রকাশিত হয়েছে, তা কোনো সংবাদ প্রতিবেদন নয় বরং একটি বিজ্ঞাপন। মঙ্গলবার সকালে রাজধানীর বেইলী রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের অনিবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলাগুলো তার নিজ প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীরাই দায়ের করেছেন, যেখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, অতীতেও এই ধরনের বিজ্ঞাপন ছাপানো হয়েছে। তবে ড. ইউনূসের প্রতি যথাযথ সম্মান বজায় রেখেই বলতে চাই, বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং সরকার এ বিষয়ে কোনো পক্ষ নয়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।