ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
ঢাকা সেনানিবাসের ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে, যেখানে ১৫০০ শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
রাজধানীর ঢাকা সেনানিবাসে অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হলো আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪। গত ২৪ জানুয়ারি, বুধবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ক্রীড়া উৎসবের পর্দা নামে।
সমাপনী দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, বিএসপি, এসইউপি, এনডিইউ, পিএসসি। তিনি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন।
সপ্তাহব্যাপী চলা এই প্রতিযোগিতায় স্কুলের প্রায় ১৫০০ শিক্ষার্থী ৩৬টি ভিন্ন ইভেন্টে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখে। অনুষ্ঠানের শেষ দিনে রফিক, জব্বার, বরকত ও সালাম—এই চারটি হাউজের শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ দর্শকদের নজর কাড়ে। এছাড়া ছোট শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
সবশেষে ‘জীবন নদীর উপাখ্যান’ শিরোনামে শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপ্লে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।