শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আইএমএফ বৈঠকে নবম পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

1 মাস আগে | আপডেট: 1 সপ্তাহ আগে | জাতীয়

Abir

আইএমএফ বৈঠকে নবম পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নতুন ঋণ কর্মসূচি ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, “পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে এ পর্যন্ত যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোতে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।”

তিনি জানান, নতুন ঋণ কর্মসূচির বিষয়ে আইএমএফ কিছু শর্ত দিয়েছে। সরকার এসব শর্ত ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেবে।

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার, কর খাতে প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আইএমএফ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকারের সঙ্গে আইএমএফের আলোচনা অব্যাহত রয়েছে।

নতুন ঋণ কর্মসূচি নিয়েও আলোচনা এগিয়ে যাচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।