শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শৈত্যপ্রবাহের তীব্রতা: সিরাজগঞ্জে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

2 বছর আগে | আপডেট: 55 মিনিট আগে | জাতীয়
শৈত্যপ্রবাহের তীব্রতা: সিরাজগঞ্জে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

তীব্র শৈত্যপ্রবাহের কারণে সিরাজগঞ্জে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

তীব্র শীত আর শৈত্যপ্রবাহের কবলে পড়ে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের জনজীবন। পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জেলা প্রশাসন জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সকালে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতির প্রেক্ষিতে দুপুরে প্রথমে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে দেড়টার দিকে মাধ্যমিক পর্যায়ের ৫৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিনের জন্য পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. আব্দুর রহমান জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় জেলার ১ হাজার ৬৭১টি প্রাথমিক বিদ্যালয় আজকের জন্য বন্ধ রাখা হয়েছে, তবে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

অন্যদিকে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আফসার আলী জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।