শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

2 বছর আগে | আপডেট: 51 মিনিট আগে | জাতীয়
শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বেগম রোকেয়া হাউস।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

রাজধানীর শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে সম্প্রতি দুই দিনব্যাপী আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা বেশ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। এবারের আসরে ২২৪ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া হাউস, আর ১৬৫ পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছে রাবেয়া বসরী হাউস।

রোববার (২৮ জানুয়ারি) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে তার সঙ্গে ছিলেন বেগম ফারহানা সরওয়ার।

এর আগে গত ২৫ জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধনী দিনে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব। ওইদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেগম জেবিন আনোয়ার।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।