বিপিএলে খুলনার সামনে ১২২ রানের লক্ষ্য ছুঁড়ে দিল চট্টগ্রাম
বিপিএলের দশম আসরের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১২১ রানে আটকে দিয়েছে খুলনা টাইগার্স। জয়ের জন্য খুলনার প্রয়োজন ১২২ রান।
বিপিএলের দশম আসরের দ্বিতীয় দিনে মিরপুরে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। টসে হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের ব্যাটাররা খুলনা বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায়। সবকটি উইকেট হারিয়ে চট্টগ্রাম সংগ্রহ করেছে মাত্র ১২১ রান। ফলে জয়ের জন্য খুলনার প্রয়োজন ১২২ রান।
শনিবারের এই ম্যাচে চট্টগ্রামের শুরুটা ছিল বিপর্যয়ে। দলীয় ৯ রানের মধ্যেই তারা দুই উইকেট হারিয়ে বসে। শুরুর এই ধাক্কা সামাল দিতে ব্যর্থ হন নাজিবুল্লাহ জাদরান ও শাহাদাত হোসেন দিপু। গত ম্যাচে দুর্দান্ত ফিফটি হাঁকানো জাদরান এদিন ২৪ রান করে ফিরলে চট্টগ্রামের বিপদ আরও বাড়ে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে শহিদুল ইসলামের ব্যাট থেকে। এছাড়া তানজীদ হাসান তামিম ১৯ রান সংগ্রহ করেন। এই দুইজন ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। খুলনা টাইগার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
খুলনার হয়ে নাহিদুল ইসলাম মাত্র ১২ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ফাহিম আশরাফ ৩টি, ওশান থমাস ২টি এবং নাসুম আহমেদ ১টি উইকেট নিয়ে চট্টগ্রামের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।