বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

1 মাস আগে | আপডেট: 54 মিনিট আগে | জাতীয়

Administrator

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের অনুপস্থিতি কমাতে এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে, যা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার ( ৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে শ্রেণিকক্ষে পাঠদানের মান আরও উন্নত হয়।

৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সেগুলোর সমাধান করা হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং তাদের সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার।

উচ্চ মাধ্যমিকে তীব্র শিক্ষার্থী সংকট

শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে বর্তমান শিক্ষা কাঠামোকে আরও কার্যকর ও সময়োপযোগী করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয় এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হয়।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।