শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

টঙ্গী ইজতেমায় যোগ দিতে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার মুসুল্লির মৃত্যু

2 বছর আগে | আপডেট: 1 ঘন্টা আগে | জাতীয়
টঙ্গী ইজতেমায় যোগ দিতে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার মুসুল্লির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া থেকে টঙ্গী ইজতেমায় আসার পথে বাসের ভেতরেই ইউনুছ মিয়া নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ব্রাহ্মণবাড়িয়া থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে আসার সময় ইউনুছ মিয়া নামের এক ধর্মপ্রাণ মুসুল্লি মারা গেছেন। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ইজতেমা ময়দানের অদূরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের সফরসঙ্গী মজিবুর রহমান জানান, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৩ জনের একটি দল ইজতেমায় যোগ দিতে রওনা হয়। পথে মিরের বাজার এলাকা অতিক্রম করার পর টঙ্গীর কাছাকাছি পৌঁছালে ইউনুছ মিয়া বাসের ভেতর দুইবার বমি করেন এবং সিট থেকে হেলে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুনা নিশ্চিত করেছেন যে, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই ওই মুসুল্লির মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।