শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ও বৈঠক

2 বছর আগে | আপডেট: 49 মিনিট আগে | জাতীয়
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ও বৈঠক

উগান্ডায় সাউথ সামিটের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন মহাসচিব এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

উগান্ডার কাম্পালায় চলমান তৃতীয় সাউথ সামিটের ফাঁকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন গুতেরেস।

বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর সংস্কারে বাংলাদেশের অবদানকে ইতিবাচকভাবে তুলে ধরেন জাতিসংঘ প্রধান। এছাড়া জাতিসংঘের বিভিন্ন বৈশ্বিক কার্যক্রমে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গাজায় চলমান সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিবের সাহসী অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিষয়টিকে আন্তর্জাতিক মহলে নিয়মিত আলোচনার কেন্দ্রে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে ২০২৪ সালে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্তির বিষয়টিও উঠে আসে। এই সুবর্ণ জয়ন্তী উদযাপনের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।