শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাতের দায়ে ইস্টার্ন ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড

2 বছর আগে | আপডেট: 48 মিনিট আগে | জাতীয়
গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাতের দায়ে ইস্টার্ন ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড

গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের সাবেক ম্যানেজার ইফতেখারুল কবিরকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

চট্টগ্রামে গ্রাহকের অর্থ আত্মসাতের একটি মামলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে দণ্ডিত করেছেন আদালত। বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো. ইফতেখারুল কবির ব্যাংকটির ও আর নিজাম রোড শাখার প্রায়োরিটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আদালত তাকে এক কোটি পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন, যা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত দুই বছর তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

দুদকের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। রায়ের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় আদালত যথাযথ সাজা দিয়েছেন।

তদন্ত সূত্রে জানা যায়, ইফতেখারুল কবির ব্যাংকের গ্রাহক ফজিলাতুন্নেসার ৯০ লাখ টাকার একটি এফডিআর জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছিলেন। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবশেষে বিচারক এই রায় ঘোষণা করলেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।