শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

1 সপ্তাহ আগে | আপডেট: 37 মিনিট আগে | জাতীয়
অভিবাসন ব্যবস্থাপনা এখন জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

বিইউপি আয়োজিত সেমিনারে প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম অভিবাসন ব্যবস্থাপনাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে অভিহিত করেছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

প্রতিরক্ষা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম মন্তব্য করেছেন যে, আজকের পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসন কেবল শ্রমবাজার বা অর্থনীতির ইস্যু নয়। এটি একটি রাষ্ট্রের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং মানবিক নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত “Migration Governance as a National Security Instrument in Bangladesh” শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম তাঁকে স্বাগত জানান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ড. শামছুল ইসলাম তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তার ধারণা বর্তমানে কেবল ভৌগোলিক সীমানা সুরক্ষায় সীমাবদ্ধ নেই। সুশৃঙ্খল অভিবাসন প্রক্রিয়া এবং প্রবাসীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা এখন দেশের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। তিনি সতর্ক করেন যে, অভিবাসন ব্যবস্থাপনায় দুর্বলতা থাকলে তা দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। একইসঙ্গে মানব পাচার ও প্রতারণা রোধে কঠোর নজরদারি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। পরিশেষে, তিনি অভিবাসন সংক্রান্ত একটি টেকসই ও আধুনিক নীতিকাঠামো প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ভূ-রাজনীতি ও অভিবাসন নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে তিনি সেগুলোর যথাযথ উত্তর দেন এবং বিইউপির গবেষণামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।